https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Kolkata Ring Road | কলকাতাকে ঘিরে তৈরি হবে রিং রোড, যানজট কমাতে রাজ্যের বড় উদ্যোগ

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: কলকাতা ও আশপাশের জেলাগুলির ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। কলকাতাকে ঘিরে একটি নতুন রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইআইটি খড়গপুর এই প্রকল্পের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে। প্রস্তাবিত রিং রোডটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাস্তা হবে চার বা ছয় লেনের এবং এর একটি বড় অংশ গঙ্গার পাশ দিয়ে যাবে।(Kolkata Ring Road)

কোন কোন এলাকা যুক্ত হবে?

পরিকল্পনা অনুযায়ী, হাওড়ার পাঁচলা, বাউড়িয়া হয়ে রাস্তা পৌঁছবে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, গার্ডেনরিচ, আমতলা, সোনারপুর এবং বারুইপুর পর্যন্ত।অন্যদিকে, পাঁচলা থেকে এই রিং রোড যুক্ত হবে কোণা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে-এর সঙ্গে।প্রস্তাবিত কলকাতা রিং রোডের প্রধান সংযোগগুলি

কীভাবে কমবে যানজট?

বর্তমানে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে অনেক ক্ষেত্রেই কলকাতার মধ্য দিয়ে যেতে হয়। এর ফলে শহরের ওপর অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে। বিশেষ করে অফিস সময়ে বাস, ট্যাক্সি, অটো, বাইক ও অ্যাপ ক্যাব মিলিয়ে রাস্তায় তীব্র ভিড় তৈরি হয়। নতুন রিং রোড চালু হলে কলকাতার কেন্দ্রস্থলে না ঢুকেই বিভিন্ন জেলার মধ্যে সরাসরি যাতায়াত করা সম্ভব হবে। ফলে শহরের অভ্যন্তরে গাড়ির চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কী বলছে প্রশাসন?

প্রকল্পটি এখনও প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে রয়েছে। আইআইটি খড়গপুরের নকশার ভিত্তিতে রাস্তার চূড়ান্ত রুট, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং নির্মাণ ব্যয়ের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকারের আশা, এই রিং রোড ভবিষ্যতে কলকাতা মহানগর ও সংলগ্ন জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান করবে।কলকাতাকে ঘিরে একটি নতুন রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইআইটি খড়গপুর এই প্রকল্পের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে। প্রস্তাবিত রিং রোডটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাস্তা হবে চার বা ছয় লেনের