https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Bulldozer Drive | ধূপগুড়িতে বুলডোজার অভিযান, সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ৩৫০টি দোকান উচ্ছেদ

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: বেআইনি দখলদারি ও নির্মাণের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলা অভিযানের অংশ হিসেবে এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে নামল বুলডোজার। সোমবার ধূপগুড়ি রেগুলেটেড সুপারমার্কেট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, সরকারি জমি দখল করে প্রায় ৩৫০টি দোকানঘর তৈরি করা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর দখলদারদের নোটিস জারি করে ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় সোমবার তিনটি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।(Bulldozer Drive)

পুলিশি নিরাপত্তায় অভিযান

অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার পুলিশ, প্রশাসনের আধিকারিক এবং বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। দখলমুক্তকরণ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ব্যবসায়ী উচ্ছেদের বিরোধিতা করায় আধিকারিকদের বাধার মুখেও পড়তে হয়।

ব্যবসায়ীদের একাংশের সমর্থন

স্থানীয় ব্যবসায়ী সুজয় ঘোষ বলেন, “প্রচুর লোক সরকারি জায়গা দখল করেছে। অনেক বড় ব্যবসায়ী, যাঁদের নিজস্ব ঘর ও লাইসেন্সপ্রাপ্ত দোকান রয়েছে, তাঁরাও বেআইনি ভাবে অতিরিক্ত জায়গা দখল করে রেখেছেন। কেউ কেউ দু’টি-তিনটি করে দোকান বানিয়েছেন। আমরা ব্যবসায়ীরা সরকারের সঙ্গে আছি।”

রাজ্যজুড়ে চলছে উচ্ছেদ অভিযান

রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে রেলের জমি, সরকারি জায়গা ও ফুটপাথ দখল করে কোনও বেআইনি নির্মাণ রাখা হবে না। সাধারণ মানুষের চলাচল ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক ভাবে উচ্ছেদ অভিযান চলছে। ধূপগুড়ির অভিযান সেই কর্মসূচিরই অংশ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।সোমবার ধূপগুড়ি রেগুলেটেড সুপারমার্কেট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, সরকারি জমি দখল করে প্রায় ৩৫০টি দোকানঘর তৈরি করা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর দখলদারদের নোটিস জারি করে ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় সোমবার তিনটি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে