নিউজ ইউএপি অনলাইন ডেস্ক
আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার বিধানসভায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রস্তাবকে সম্মান জানিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।(Bengali Language)
মুখ্যমন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি নথি, বিজ্ঞপ্তি, চিঠিপত্র ও প্রশাসনিক যোগাযোগ প্রধানত বাংলা ভাষায় সম্পন্ন হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে।
বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদাকে আরও সুসংহত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে একটি চিঠি পাঠিয়ে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এদিন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিধানসভার কার্যক্রম বাংলায় পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁর উদ্যোগকে সমর্থন ও উৎসাহ দিয়েছিলেন বলেও তিনি জানান।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক স্তরে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে নতুন নিয়ম কার্যকর করতে বিভিন্ন দপ্তরের জন্য পৃথক নির্দেশিকা শীঘ্রই জারি করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বাংলা ভাষার ঐতিহ্য ও মর্যাদাকে আরও সুসংহত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে একটি চিঠি পাঠিয়ে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।