https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

বিজেপি কি তাহলে ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রার্থী বদল করবে ?

২৫শে  মার্চ,২০২৬ :-নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক,:-শিলিগুড়ি: একসময় শিখা চট্টোপাধ্যায়ও তৃণমূল করতেন। সেই সময় রঞ্জন শীলশর্মার সঙ্গে যথেষ্ঠই ভালো সম্পর্ক ছিল তাঁর। এবার প্রার্থী হয়েই প্রচারে নামার আগে মিষ্টি নিয়ে শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁকে প্রণাম করে আসেন রঞ্জন। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল প্রার্থীর সঙ্গে এই প্রকাশ্য ঘনিষ্ঠতাকে ভাল চোখে দেখেনি আরএসএসের একাংশ। এমনিতে এই বিধানসভায় বিজেপির তরফে রাজবংশী প্রার্থী দেওয়ার একটা দাবি ছিলই। এই প্রকাশ্য ঘনিষ্ঠতায় তা আরও খানিকটা হাওয়া পায়।

তবে নতুন প্রার্থী কে হতে পারেন তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, সেটা চূড়ান্ত হয়ে গেলেই শিখা চট্টোপাধ্যায়কে প্রার্থী পদ থেকে সরিয়ে দিতে পারে বিজেপি। তবে দলের কোনও নেতাই এই সম্ভাবনা নিয়ে মিডিয়াকে কিছু বলতে চাননি। তবে প্রার্থী বদল নিয়ে গেরুয়া শিবিরে আশঙ্কার চোরা স্রোত রয়েছে। মা-ছেলের সম্পর্কের প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলে মনে করছেন অনেকে, এমনকি আত্মঘাতী গোলের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের  তৃণমূল প্রার্থীকে কি বদলে দিতে চলেছে বিজেপি? গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে কানাঘুষোয় এমনটাই আলোচনা চলছে।

সম্প্রতি এই জল্পনা আরও জোরদার হয়েছে। প্রথম দফার প্রার্থী তালিকাতেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনে গত বারের জয়ী প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে  প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। সব ঠিকই ছিল। কিন্তু তৃণমূলের প্রার্থী হিসেবে রঞ্জন শীলশর্মার     নাম ঘোষণার পরই অঙ্কটা বদলে যায়। রঞ্জন শীলশর্মার সঙ্গে শিখাদেবীর ‘সুসম্পর্ক’ সুবিদিত। প্রকাশ্যেই রঞ্জন শীলশর্ম্মা শিখাদেবীকে ‘মা’ বলে ডাকেন। শিখাদেবীও কার্যত সন্তানের স্বীকৃতি দিয়ে থাকেন তাঁকে।রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল প্রার্থীর সঙ্গে এই প্রকাশ্য ঘনিষ্ঠতাকে ভাল চোখে দেখেনি আরএসএসের একাংশ। এমনিতে এই বিধানসভায় বিজেপির তরফে রাজবংশী প্রার্থী দেওয়ার একটা দাবি ছিলই। এই প্রকাশ্য ঘনিষ্ঠতায় তা আরও খানিকটা হাওয়া পায়। তবে নতুন প্রার্থী কে হতে পারেন তা এখনও ঠিক হয়নি।