https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Jalpaiguri Road Railway Station | ঐতিহ্যের ছোঁয়ায় নতুন সাজে জলপাইগুড়ি রোড স্টেশন, শুক্রবার প্রধানমন্ত্রী মোদির ভার্চুয়াল উদ্বোধন

নিউজ ইউ এ পি অনলাইন ডেস্ক: অমৃত ভারত স্টেশন প্রকল্পে ৩৫ কোটি টাকার উন্নয়ন, রাজবাড়ির সিংহদুয়ারের আদলে তৈরি স্টেশন ভবন; একইদিনে উদ্বোধন হলদিবাড়ি স্টেশনও ।উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন জলপাইগুড়ি রোড এখন সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠেছে। ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্প (Amrit Bharat Station Scheme)-এর আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে স্টেশনটির ব্যাপক আধুনিকীকরণ করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে স্টেশন ভবনটি গড়ে তোলা হয়েছে জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক সিংহদুয়ারের আদলে, যা ইতিমধ্যেই যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে।(Jalpaiguri Road Railway Station)

আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে একাধিক অমৃত ভারত স্টেশনের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে জলপাইগুড়ি রোড স্টেশনেরও উদ্বোধন করবেন। বিষয়টি জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। একই অনুষ্ঠানে উদ্বোধন হবে হলদিবাড়ি রেলস্টেশন-এর নবনির্মিত পরিকাঠামোরও।

রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন চত্বরে আধুনিক যাত্রীসুবিধা বাড়ানোর লক্ষ্যে তৈরি হয়েছে নতুন ও প্রশস্ত ওয়েটিং এরিয়া, উন্নত টিকিট কাউন্টার, আধুনিক শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, ডিজিটাল তথ্য প্রদর্শন ব্যবস্থা, উন্নত আলোকসজ্জা, সিসিটিভি নজরদারি এবং প্রতিবন্ধী-বান্ধব পরিকাঠামো। স্টেশন চত্বরের সৌন্দর্যায়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।এই স্টেশনের গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে আরও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। সেই লক্ষ্যেই স্টেশনে নতুন পিট লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে জলপাইগুড়ি রোড স্টেশনের উপর দিয়ে একটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনসহ প্রতিদিন ১৭ জোড়া ট্রেন চলাচল করে। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এই স্টেশনের গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে আরও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। সেই লক্ষ্যেই স্টেশনে নতুন পিট লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, খুব শীঘ্রই এই কাজ শুরু হবে।

রেল কর্তৃপক্ষের আশা, আধুনিকীকরণের ফলে শুধু যাত্রী পরিষেবার মানই বাড়বে না, জলপাইগুড়ি রোড স্টেশন উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় রেলস্টেশন হিসেবেও পরিচিতি পাবে। পাশাপাশি পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।