https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

৪০ বছরের অভিজ্ঞতায় ভরসার নাম গণেন্দ্র মোহন মুস্তাফি:

জীবন বিমা থেকে Mutual Fund—হাজারো পরিবারের আর্থিক নিরাপত্তার গল্প

২৩শে  মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,:-

UTI দিয়ে যাত্রা শুরু, আজ Mutual Fund-এ ফোকাস—ম্যাচিউরিটি, ডেথ ক্লেম ও পেনশনে বদলেছে বহু মানুষের জীবন

উত্তরবঙ্গে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে ভরসার নাম হয়ে উঠেছেন গণেন্দ্র মোহন মুস্তাফি। ১৯৮৪ সালে UTI-র মাধ্যমে তার কর্মজীবনের যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে জীবন বিমা, হেলথ ইন্সুরেঞ্চে এবং বর্তমানে Mutual Fund—এই সমস্ত ক্ষেত্রেই কাজ করে তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী বিশ্বাসযোগ্যতা।

শুরুতে অনেক সময়ই মানুষকে বোঝাতে গিয়ে “জোর করে” পলিসি করাতে হয়েছে বলেই জানালেন মিঃ জি এম মুস্তাফি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের সঠিক মূল্য বুঝতে পেরেছেন গ্রাহকেরাই।

ম্যাচিউরিটির টাকা হাতে পাওয়া, ডেথ ক্লেমের মাধ্যমে পরিবারের আর্থিক সুরক্ষা কিংবা পেনশনের নিশ্চয়তা—এই সমস্ত বাস্তব অভিজ্ঞতা আজ বহু মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে।

মিঃ জি এম মুস্তাফি জানান, “প্রথমে অনেকেই বুঝতে চান না, কিন্তু যখন তারা ম্যাচিউরিটি বা ক্লেম পান, তখন সত্যিই বুঝতে পারেন এটা তাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।”

তার অভিজ্ঞতায় উঠে এসেছে, জীবন বীমা, হেলথ ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড—এই তিনটি বিষয়ই একজন মানুষের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে অত্যন্ত প্রয়োজনীয়।

বর্তমান সময়ে যেখানে চিকিৎসার খরচ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যয় ক্রমশ বাড়ছে, সেখানে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগই হতে পারে নিরাপদ ভবিষ্যতের চাবিকাঠি।

গণেন্দ্র মোহন মুস্তাফির এই দীর্ঘ অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের নানা ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট, সঠিক সময়ে নেওয়া ছোট সিদ্ধান্তই ভবিষ্যতে বড় সুরক্ষা এনে দিতে পারে।