https://newsuap.news/wp-content/uploads/2026/07/hedar-1-1.jpg

Mysterious Death | শিলিগুড়িতে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, মাথায় আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ স্ত্রীর

নিউজ ইউএপি  অনলাইন ডেস্ক| শিলিগুড়ি

শিলিগুড়ি শহরের ৪৭ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় এক পুলিশকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কৃষ্ণমোহন ঝা শিলিগুড়ি ট্রাফিক পুলিশের প্রাক্তন কনস্টেবল ছিলেন এবং বর্তমানে ইসলামপুর থানায় সহকারী উপ-পরিদর্শক (ASI) পদে কর্মরত ছিলেন।মৃত পুলিশকর্মীর স্ত্রী পুতুল ঝা তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে স্পষ্ট অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ কৃষ্ণমোহন ঝা নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।(Mysterious Death)

কিন্তু পরে তাঁকে বাড়ির শৌচালয়ে অচেতন অবস্থায় পাওয়া গেলেও তাঁর স্কুটিটি আর খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, তাঁর পকেটে থাকা বাড়ির চাবিও নিখোঁজ রয়েছে। পুতুলদেবীর আরও অভিযোগ, মৃতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং শরীরে একাধিক আঁচড়ের দাগ রয়েছে, অথচ যেখানে তাঁকে পাওয়া গেছে সেই শৌচালয়ে রক্তের কোনো দাগ মেলেনি

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে প্রায় ৩টা নাগাদ মৃতের মেজো ছেলে শৌচালয়ে গিয়ে বাবাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে প্রধাননগর থানার পুলিশের সহায়তায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রী পুতুল ঝা অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। তাঁর দাবি, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ কৃষ্ণমোহন ঝা নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু পরে তাঁকে বাড়ির শৌচালয়ে পাওয়া গেলেও তাঁর স্কুটির কোনো খোঁজ মেলেনি। এছাড়া তাঁর পকেটে থাকা বাড়ির চাবিও নিখোঁজ রয়েছে।

পুতুল ঝার আরও অভিযোগ, কৃষ্ণমোহন ঝার মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ রয়েছে। তবে যেখানে তাঁকে উদ্ধার করা হয়েছে, সেই শৌচালয়ে রক্তের কোনো দাগ পাওয়া যায়নি। তাই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।